দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় দাবি করেছেন, কথিত এক সাংবাদিকের চাঁদাবাজির শিকার হয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
ইউএনও জানান, 'অপরাধ বিচিত্রা' পরিচয়ে শাহিন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য তিনটি বিমানের টিকিট এবং পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হলে পরে ৫০ হাজার টাকা চেয়ে বসেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ করে তাকে হেয় করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ইউএনও। পরে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও একই ধরনের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
ইউএনও বলেন, বিষয়টি গুরুত্ব না দেওয়ার পর ওই ব্যক্তি তার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে এক শতাংশ তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করেন।
তিনি দাবি করেন, জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় এবং সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য নিয়মিতভাবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে প্রকাশ করে থাকেন।
সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
/অ